শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

জাতীয়

৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

 প্রকাশিত: ১৬:০১, ৮ জানুয়ারি ২০২১

৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রামপুরা থানাধীন চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান চলছে। প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৫ ডিসেম্বর ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয়জন আটক। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, বাংলাদেশ সাপের বিষ পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল