শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

জাতীয়

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী আখ্যা দিয়ে’ যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

 প্রকাশিত: ০৯:৩৪, ১৩ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী আখ্যা দিয়ে’ যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

বুধবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক যুবককে গাছে বেঁধে পেটানো হয়।

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী আখ্যা দিয়ে’ এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে, যার ভিডিও ছড়িয়ে পড়েছে ফেইসবুকে।

বুধবার বিকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ; তবে কাউকে আটক করা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক যুবকের দুই হাত বেঁধে গাছের সাথে ঝোলানো অবস্থায় দেখা যায়। ওই অবস্থায় তাকে লাথি, ঘুষি মারছিলেন উত্তেজিত কয়েকজন যুবক৷ আর অনেকে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, “ছিনতাইকারী বইলা এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসছে৷ পরে তারে গাছে বেঁধে মারধর করছে৷ লাঠি, রড দিয়ে পিটাইছে৷ মারধরের পর তাকে ছেড়ে দিছে৷”

এ চা দোকানি বলছেন, চোর বা ছিনতাইকারী আখ্যা দিয়ে শহীদ মিনারে প্রায়ই মারধরের ঘটনা ঘটে। সেখানে কিশোর-যুবক বয়সী ছেলেদের মারামারিও যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, গাছে ঝুলিয়ে নির্যাতনের খবর তারা দেরিতে পেয়েছেন। পুলিশ যখন গেছে, তখন ভুক্তভোগী যুবক বা ঘটনায় জড়িতদের কারো খোঁজ পায়নি৷

“পুলিশ প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তার করছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে৷ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে৷ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না৷ সেক্ষেত্রে যিনি আইন নিজের হাতে তুলে নেবেন, তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন৷”