রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

জাতীয়

পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ শতাংশ, বাতিল ১০ শতাংশ

 প্রকাশিত: ২১:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ শতাংশ, বাতিল ১০ শতাংশ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইসি কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাস থেকে নিবন্ধন করেন ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন।

এছাড়া সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে দেশে নিবন্ধন করেন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। সব মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন নিবন্ধন করেন।

নিবন্ধিতদের মধ্যে প্রবাস থেকে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন এবং দেশের ভেতরে ভোট দিয়েছেন ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন। মোট ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধনের ৮০ দশমিক ১১ শতাংশ।

এর মধ্যে প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৯৮ হাজার ২০৪ জনের ভোট এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮ জনের ভোট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। সব মিলিয়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি ভোট, যা মোট নিবন্ধনের ৭৬ দশমিক ২৮ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছানো ব্যালটের মধ্যে প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ১ হাজার ৫২৪টি ভোট বৈধ হয়েছে। সব মিলিয়ে বৈধ ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, যা মোট নিবন্ধনের ৭০ দশমিক ২৫ শতাংশ।

ইসি জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাপ্ত পোস্টাল ব্যালট গ্রহণ করা হয়েছে। ভোটারের স্বাক্ষর না থাকা, ঘোষণাপত্র সংযুক্ত না করা এবং নির্ধারিত নিয়ম অনুসরণ না করার কারণে কিছু ভোট বাতিল হয়েছে বলে আগেই জানিয়েছিল কমিশন।