সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৯ ১৪৩৩

ব্রেকিং

কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ অপহরণের পর শিশু হত্যা: বগুড়ায় ৫ জনের প্রাণদণ্ড ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি পাঁচদিন ভারী বৃষ্টি হতে পারে ৬০ দিনে চুক্তি না হলে হরমুজ প্রণালিতে টোল আদায়ের হুমকি ট্রাম্পের মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু দুই এমপির পাশাপাশি নিজের বক্তব্যও বাদ দিলেন স্পিকার যুদ্ধে ইরানই জয়ী, মনে করে অধিকাংশ ইসরায়েলি বাজে ব্যাটিংয়ে শেষ ম্যাচও হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক, মামলা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭ গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ ১১ বলে ফিফটির বিশ্বরেকর্ড, ফাইনালে লঙ্কান বোলিং গুঁড়িয়ে সুরিয়াভানশির ২৯ বলে ৯৪

জাতীয়

আদাবর থেকে নিখোঁজ সুবার সন্ধান মিলেছে নওগাঁয়, গেছে ‘স্বেচ্ছায়’

 আপডেট: ১৬:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আদাবর থেকে নিখোঁজ সুবার সন্ধান মিলেছে নওগাঁয়, গেছে ‘স্বেচ্ছায়’

আদাবরে টোকিও স্কয়ারের সামনের একটি ক্যামেরার ফুটেজে সুবাকে শেষবার দেখো গেছে বলে পুলিশ জানিয়েছিল।

ঢাকার আদবর এলাকায় ‘রাস্তা পার হওয়ার সময় নিখোঁজ’ ১১ বছরের শিশু আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে নওগাঁয়।

স্বেচ্ছায় এক কিশোরের সঙ্গে ‘পালিয়ে যাওয়া’ সুবা বর্তমানে ওই কিশোরের পরিবারের হেফাজতেই রয়েছে বলে জানিয়েছেন আদাবর থানার ওসি এস এম জাকারিয়া।

মঙ্গলবার দুপুরে তিনি বলেন, “এক ছেলের সঙ্গে সুবা স্বেচ্ছায়ই পালিয়ে গেছে, যেটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। এখন সে ওই ছেলের বাড়িতেই রয়েছে।

“আমরা এখনও তাকে হাতে পাইনি, মেয়ের বাবাসহ পরিবার সেখানে যাচ্ছে। তারা পৌঁছার আগে আমাদের কাছে দিতে ছেলের পরিবারকে মানা করেছেন মেয়ের বাবা। এখন মেয়ের পরিবারই ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের মতো দেখছেন।”

১১ বছর বয়সী সুবার সন্ধান চেয়ে সোমবার সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইমরান রাজিব।

রাতে ইমরান রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরাবি বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসায় দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।

“রোববার সন্ধ্যায় ফুফাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। নেই তো নেই।”

ইমরান একটি লঞ্চে চাকরি করেন জানিয়ে বলেন, “আমরা আদাবর থানায় সন্ধ্যায় জিডি করলাম। এখন পুলিশ বলছে তারা চেষ্টা করছে।

পুলিশের এক কর্মকর্তা তখন বলেন, তারা টোকিও স্কয়ারের সামনের একটি ভিডিও ফুটেজে সুবাকে দেখতে পেয়েছেন। সেখানে সুবার ফুফাত ভাই ছাড়া আরেকজনও ছিল।

“তারা হাঁটতে হাঁটতে ওই ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায়। পুলিশ আরও ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।”

শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেইসবুকেও ছড়িয়ে পড়ে। অনেকেই তার সন্ধানে সহযোগিতা চেয়ে ফেইসবুকে পোস্ট দিচ্ছিলেন।