শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

 প্রকাশিত: ০১:১৮, ১২ মার্চ ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে এবং এ  ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ১১ মার্চ ২০২৩, বিকেল ৫টা থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, বগুড়া থেকে ‘মোহাম্মদ’ বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। বাসে ভাড়া নিয়ে গাড়িচালক ও তার সহযোগী সঙ্গে কথা-কাটাকাটি হয় ওই শিক্ষার্থীর। আবারো ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে আবারও তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।  

মীমাংসার জন্য স্থানীয় এক দোকানদার আসেন। পরে ওই দোকানদারের সঙ্গে ওই শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তখন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে স্থানীয় দোকানদারের ওপর চড়াও হন। পরে স্থানীয়রা একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিকও স্থানীয়দের হামলায় আহত হন।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন বর্তমানে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী সিটি মেয়র ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে এ বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪