শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

খেলা

সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশীপের জন্য বিকেএসপিতে টিটি দল

 প্রকাশিত: ০৯:১৫, ৬ মার্চ ২০২৬

সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশীপের জন্য বিকেএসপিতে টিটি দল

আগামী ৮-১১ এপ্রিল ভারতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জুনিয়র টেবিল টেনিস দলের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। সাভারের বিকেএসপিতে শুরু হওয়া এই ক্যাম্পে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা 

বিভাগের ১৬ জন খেলোয়াড়ের মধ্যে ইতোমধ্যে ১৫ জন যোগ দিয়েছে।

অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে রয়েছেন : মো: নাফিজ ইকবাল, আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব ও মো: জয় ইসলাম। অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগে খেলবেন দেশের ১ নং খেলোয়াড় খই খই সাই মারমা, রেশমী তঞ্চংগ্যা, ঐশী রহমান ও নুসরাত জাহান অনন্যা। অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে রয়েছেন মো: শাহীন আহম্মেদ, মো: মৃদুল রহমান, তামজিদুল ইসলাম পরশ ও মো: রাব্বী ইসলাম। অনূর্ধ্ব-১৫ বালিকা বিভাগে আছেন জান্নাত ইসলাম রোজা, মোছা: রাফিয়া চৌধুরী, মোছা: জান্নাতুল রোজা ও সাবিহা আক্তার পাপিয়া।

বিকেএসপির টেবিল টেনিস বিভাগের প্রধান কোচ খন্দকার আল মোস্তফা বিল্লাহর নেতৃত্বে বাংলাদেশ দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন বিকেএসপির কোচ ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন বিনু।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট জানান, এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক প্রসপেক্টাস পাওয়ার আগেই প্রাথমিক দল গঠন করে ৩৩ দিনের আবাসিক ক্যাম্প শুরু করেছি। পারফরম্যান্সের ভিত্তিতে শেষ পর্বে ১২ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। স্পন্সর পাওয়া গেলে অতিরিক্ত চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড়কেও সঙ্গে নেয়ার চেষ্টা থাকবে।

টিম ম্যানেজার তাহমিনা তারমিন বিনু বলেন, সীমিত সময়ের প্রস্তুতি হওয়ায় ক্যাম্পে ঈদের ছুটি বাতিল করা হয়েছে এবং জাতীয় স্বার্থে খেলোয়াড়রা সকাল, বিকাল এবং রাত তিন বেলা নিবিড় অনুশীলন চালিয়ে যাবে। 

আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ভালো ফল অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।