সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

জাতীয়

বাংলাদেশ জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো

 প্রকাশিত: ১৯:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ  জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো

২০২১-২৩ মেয়াদের জন্য বাংলাদেশ ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ মেয়াদ শুরু হবে।


বাংলাদেশ ৫৪ ভোটের মধ্যে সর্বোচ্চ ৫৩টি পেয়ে নির্বাচিত হয়। একটি দেশ ভোটদানে অনুপস্থিত ছিল।

জাতিসংঘ সদরদপ্তরে সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) ৫৪ সদস্য সংস্থার অধীনস্থ আট প্রতিষ্ঠানের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনে ভোট দেয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক মুক্তির জন্য জাতিসংঘের সংস্থাগুলো ও তাদের নির্বাহী বোর্ডের সাথে কাজ করার ক্ষেত্রে যে দৃঢ় নজির তৈরি করেছেন, তার ফলে বাংলাদেশ যে বিশ্বাস ও আস্থা উপভোগ করছে তারই প্রমাণ এ বিজয়।

বাংলাদেশ বর্তমানে ইউনিসেফ ও ইউএন ওমেন-এর নির্বাহী বোর্ডেরও সদস্য।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

অনলাইন নিউজ পোর্টাল