সোমবার ১৫ জুন ২০২৬, আষাঢ় ১ ১৪৩৩

ব্রেকিং

এমন ঘটনা প্রত্যাশা করি না: দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানো প্রসঙ্গে শামা ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে মন্ত্রী বাকলিয়ার শিশু ‘ধর্ষণ’: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথি গোছাচ্ছে দুদক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে ফের বাড়লো সোনা-রুপার দাম ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

 প্রকাশিত: ২০:১৩, ১৫ জুন ২০২৬

যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের সরকার জানিয়েছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে ‘হাইলি ইফেকটিভ এজ অ্যাশিওরেন্স’ বা কার্যকর বয়স যাচাই ব্যবস্থা ব্যবহার করা হবে।

এর মাধ্যমে কোনো ব্যক্তির বয়স নির্ভুলভাবে অনুমান বা যাচাই করা হবে। এ জন্য মুখমণ্ডল স্ক্যান করা বা পরিচয়পত্র জমা দেওয়ার মতো পদ্ধতি ব্যবহার করবে প্ল্যাটফর্মগুলো।

সরকার আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা অফকম দ্রুতই একটি সমীক্ষা চালিয়ে ১৬ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে।

যুক্তরাজ্যে শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে পর্নোগ্রাফি ওয়েবসাইটসহ কিছু প্ল্যাটফর্মকে ইতোমধ্যেই একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হয়।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, “সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত। আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে আমি কোনো ধরনের আপস করতে চাই না”।

সূত্র: বিবিসি