মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

ব্রেকিং

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায় হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: সংসদে তথ্য ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত বিল্লাল হত্যা: ছুরিকাঘাতকারী রিয়াজুল গ্রেপ্তার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রামিসা ধর্ষণ-হত্যা: নথি গেল উচ্চ আদালতে ৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু স্কুল ফিডিংয়ে পচা খাবার, মাদারীপুরে গ্রেপ্তার ২ এক বছরে রাশিয়ায় এক লাখ জনশক্তি রপ্তানির আলোচনা আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

খেলা

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

 প্রকাশিত: ২০:১১, ৯ জুন ২০২৬

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

 আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে প্রচারের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বড় ডিজিটাল পর্দায় এ খেলা দেখানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে বিপুল উন্মাদনা রয়েছে। ছোটবেলা থেকেই মানুষ ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি কিংবা স্পেনের মতো দলগুলোর খেলা দেখে বড় হয়েছে।

ফলে বিশ্বকাপ বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং আবেগ ও উৎসবেরও অংশ।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ সম্প্রচার হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

তবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, কীভাবে গত বিশ্বকাপে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করা হলেও এবার প্রায় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কেনা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞাপন ও অন্যান্য স্বত্ব বিক্রির মাধ্যমে সেই ব্যয়ও সমন্বয় করা সম্ভব হচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে স্বচ্ছতার সঙ্গে কাজ করা এবং নীতিগত অবস্থান বজায় রেখে দেশের মানুষের জন্য ভালো কিছু নিশ্চিত করা। সেই লক্ষ্য থেকেই বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ যাতে শুধু টেলিভিশনেই নয়, বরং বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগ করতে পারে, সেজন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল বিলবোর্ড ও বড় স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বিশ্বকাপ সম্প্রচারসংক্রান্ত পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এ বিষয়টি জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও দেশের স্বার্থে সরকার ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন।