সোমবার ১৫ জুন ২০২৬, আষাঢ় ১ ১৪৩৩

ব্রেকিং

অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে মন্ত্রী বাকলিয়ার শিশু ‘ধর্ষণ’: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথি গোছাচ্ছে দুদক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে ফের বাড়লো সোনা-রুপার দাম ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব

 প্রকাশিত: ১৭:২৪, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব

ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে সংঘটিত ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বড়েকে তলব করেছে সরকার। 

সোমবার (১৫ জুন) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান তাকে তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চান।

গত রোববার (১৪ জুন) ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে নেমে তিনি দেশটিতে প্রবেশে বাধা পান।

পরে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ফেরত আসা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনকও বটে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং দিনশেষে সরকার এ বিষয়ে পদক্ষেপ জানাবে।