বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

শিশু

নোয়াখালীতে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১৮:২৭, ১০ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী, ৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ বাঁশের সাঁকো থেকে পড়ে খালের পানিতে ডুবে ফাতেহা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ফাতেহা আক্তার জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের আহাম্মদ আলীর নতুন বাড়ির কফিল উদ্দিন বাবুর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশু ফাতেহা আক্তারের মা শারমিন আক্তার নামাজ পড়ার জন্য ঘরে যান। ওই সময় শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হওয়ার সময় পা পিছলে খালের পানিতে পড়ে যায়। কিছুসময় পরে শিশুটির মা ঘর থেকে বের হয়ে স্থানীয় লোকজনের চিৎকার শুনে খালের সামনে যান। সেখানে তিনি খালের পানিতে নিজের মেয়ে ফাতেহা আক্তারকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় শিশু ফাতেহা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।