বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

শিশু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১৬:১৩, ৫ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর, ৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ রায়পুর ও কমলনগর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মীম আক্তার (২) এবং অর্নব হোসেন (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলায় এবং বিকালে কমলনগর উপজেলায় এ দু’টি ঘটনা ঘটে। 

মৃত শিশু মীম আক্তার জেলার কমলনগর উপজেলার কাদিরপন্ডিতের হাট এলাকার জিল্লাল হোসেনের মেয়ে। 

শিশু অর্নব হোসেন জেলার রায়পুর উপজেলার কেওড়াডগি এলাকার কাজল হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলার কেওড়াডগি এলাকা নিজ বাড়িতে ঘোরাঘুরি করছিল শিশু অর্নব হোসেন। একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করতে থাকেন স্বজনরা। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে অর্নবকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে, মঙ্গলবার বিকেলে কমলনগর উপজেলার কাদিরপন্ডিতের হাট এলাকায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায় শিশু মীম আক্তার। একপর্যায়ে শিশুটি পুকুরের পানিতে ভেসে উঠে। পরে শিশু মীমকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।