মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

শিক্ষা

শরীয়তপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনি

 প্রকাশিত: ১৬:৫৫, ১০ মার্চ ২০২৬

শরীয়তপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনি

জেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯টায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শরীয়তপুর সদর পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তসলিম উদ্দিন-এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সাদিয়া জেরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, পালং তুলাশার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহিনুর আক্তার, আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, পূর্ব কাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল খান, চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।