মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

জাতীয়

চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব

 প্রকাশিত: ১৭:১৬, ১০ মার্চ ২০২৬

চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব

বিগত সময়ে আত্মসমর্পণকারী চরমপন্থিরা ফের সশস্ত্র অবস্থায় ফিরছে বলে জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের তথ্য দিতে মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাব-১২ অধিনায়ক আতিকুর রহমান মিয়া।

সংবাদ সম্মেলনের র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী বলেন, “সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রাকিব রানা (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করে চারটি রাইফেল, পাঁচটি একনালা বন্দুক, দুটি শর্টগান, একটি পিস্তলসহ ১২টি আগ্নেয়াস্ত্র ও ৮৯৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

একইসঙ্গে একটি প্রাইভেট কার উদ্ধারের কথা জানিয়ে তিনি বলেন, “রাকিব রানার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাজধানীর আদাবরের শেখেরটেকে অভিযান চালিয়ে আলমগীর ওরফে শ্যুটার আলমগীরকে একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়। এসব অস্ত্র চরমপন্থিদের জন্য সংগ্রহ করা হয়েছিল।”

রাকিব রানার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণাসহ তিনটি এবং আলমগীরের বিরুদ্ধে একই থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

র‌্যাব-১২ অধিনায়ক আতিকুর রহমান বলেন, এরা চট্টগ্রাম থেকে এসব অস্ত্র সংগ্রহ করে ঢাকার আদাবরে নিয়ে রাখে। পরে সুযোগমত পাবনায় চরমপন্থিদের কাছে পাঠায়।

“চব্বিশের আন্দোলনে সরকার পতনের পর ওই এলাকার চরমপন্থিরা আবার আগের রূপে প্রকাশ্যে আসতে শুরু করেছে।”

র‌্যাব কর্মকর্তা আতিকুর বলেন, “চর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থিরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে, যারা এর আগে আত্মসমর্পণ করে পুনর্বাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ছিল। এদের ব্যাপারে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে।”