মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

ইসলাম

রমজানের শেষ ১০ দিন বেশি বেশি ইবাদতে কাটানো উচিত

 প্রকাশিত: ১৭:১২, ১০ মার্চ ২০২৬

রমজানের শেষ ১০ দিন বেশি বেশি ইবাদতে কাটানো উচিত

রমজানের শেষ দশ দিন বেশি বেশি ইবাদতে কাটাতে বিশ্ব মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওযান। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে এ সময়টিকে বেশি বেশি ইবাদতে কাটানো উচিত। এজন্য সবাইকে ইবাদত, দোয়া ও নেক আমলে অধিক মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, রোববার দেওয়া এক বার্তায় গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওযান বলেন, মুসলমানদের উচিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে এই সময়টিকে বেশি বেশি ইবাদত ও আল্লাহর প্রার্থনায় কাটানো।

গ্র্যান্ড মুফতি বলেন, হাদিসে শেষ দশ দিনকে ইবাদতের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ সময় নামাজ আদায়, ইতিকাফ পালন, পবিত্র কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং বিভিন্ন নেক আমলে নিজেদের নিয়োজিত রাখা উচিত।

তিনি আরও বলেন, এই বরকতময় মাসজুড়ে মুসলমানদের বেশি বেশি দোয়া করা এবং আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনায় অবিচল থাকার চেষ্টা করা প্রয়োজন।

সৌদি আরবে রমজানের শেষ দশক শুরু হওয়ায় মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ইতিকাফে বসেছেন হাজারো মুসল্লি। নিবন্ধন সম্পন্ন করে আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর তারা ইবাদত, জিকির ও আত্মসমালোচনায় নিমগ্ন থাকতে মসজিদে অবস্থান নিয়েছেন।

দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানে নিয়োজিত কর্তৃপক্ষ ইতিকাফে অংশ নেওয়া মুসল্লিদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। মসজিদুল হারামে ইতেকাফকারীদের জন্য একটি বিশেষ কিট দেওয়া হচ্ছে। এতে রয়েছে একটি স্লিপিং ব্যাগ, ব্যাকপ্যাক, বালিশ এবং প্রয়োজনীয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী