মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

খেলা

দলে নেই বাবর, আফ্রিদি বললেন, ‘কেউ বাদ পড়েনি’

 প্রকাশিত: ১৯:০৯, ১০ মার্চ ২০২৬

দলে নেই বাবর, আফ্রিদি বললেন, ‘কেউ বাদ পড়েনি’

বাবর আজমের দলে না থাকার ব্যাপারটি এখন হয়ে উঠেছে যেন রহস্যের মতো। বাংলাদেশে এসে প্রথম সংবাদ সম্মেলনে কোচ মাইক হেসন বলেছিলেন, অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে বাদ দেওয়া হয়নি। সিরিজ শুরুর আগের দিন বাবরকে নিয়ে প্রশ্নেই আরও এক ধাপ এগিয়ে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বললেন, কাউকেই দল থেকে বাদ দেওয়া হয়নি!

কখনও ওয়ানডে না খেলা ৬ ক্রিকেটারকে নিয়ে এবার বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। সেই দলে জায়গা হয়নি বাবর আজম ও সাইম আইয়ুবের। বাবরকে নিয়েই প্রশ্ন ও বিস্ময় বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হলেও ওয়ানডেতে তার রেকর্ড দুর্দান্ত। সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো। সবশেষ সিরিজেই তিনি করেছিলেন সেঞ্চুরি। মিরপুরের উইকেটে তার ব্যাটিং দলের জন্য হতে পারত দারুণ কার্যকর।

এমন একজন ব্যাটসম্যান দলে না থাকা মানে অনেক প্রশ্ন জাগারই কথা। তার কোনো চোট সমস্যা নেই। বিশ্রাম বা বিরতি দেওয়া হয়েছে, এরকম কিছুও বলা হয়নি পাকিস্তানের নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তাহলে তো কোনো ক্রিকেটারের দলের না থাকার একমাত্র কারণ ‘বাদ পড়াই’ হওয়ার কথা।

কিন্তু কোচের মতো পাকিস্তানের অধিনায়ক বললেন সেই একই কথা।

“দেখুন, কেউ এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা স্রেফ আমাদের তরুণদের সুযোগ দিতে চেয়েছি, তারাই আমাদের ভবিষ্যৎ। এজন্যই বাংলাদেশের বিপক্ষে তাদেরকে সুযোগ দিতে চেয়েছি।”

“সময় হলে তারা নিজেদের ভূমিকা বুঝতে পারবে এবং জানা যাবে, সামনে কী অপেক্ষায়। বিশ্বকাপের জন্য দল তৈরি করতে হবে আমাদেরকে। এজন্যই তাদেরকে সুযোগ দিচ্ছি মাঠে নেমে তাদের স্কিল মেলে ধরার।”

পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার ও তিন নম্বর ব্যাটসম্যান, সবারই অভিষেক হবে। সাহিবজাদা ফারহানের সঙ্গে ইনিংস শুরু করবেন অলরাউন্ডার মাজ সাদাকাত। তিনে নামবেন শামিল হুসাইন।