মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

জাতীয়

নেত্রকোণায় ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

 প্রকাশিত: ২০:২০, ১০ মার্চ ২০২৬

নেত্রকোণায় ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জেলার কেন্দুয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ দুপুরে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি রেইডিং টিম কেন্দুয়া-আঠারবাড়িগামী পাকা রাস্তার ইউসুফ আলী মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে।

এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে ১৫টি পোটলায় মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা। মাদক পরিবহনের দায়ে ৫ লাখ টাকা মূল্যের সবুজ রঙের সিএনজিটি জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. আজগর আলীর পুত্র মো. কবির (৩৪), একই জেলার পাহাড়পুর ইউনিয়নের গিলামোড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার পুত্র মো. মনিরুল ইসলাম (২২), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের মো. মিজান মিয়ার পুত্র মো. সোহাগ মিয়া (২৮) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইলুলিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের পুত্র মো. রিপন মিয়া (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. নাজমুল হক আরও জানান, এ বিষয়ে ডিএনসির পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন