মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

শিক্ষা

চসিকের উদ্যোগে স্বাধীনতা বইমেলা শুরু ৩১ মার্চ

 প্রকাশিত: ১৬:৪৩, ১০ মার্চ ২০২৬

চসিকের উদ্যোগে স্বাধীনতা বইমেলা শুরু ৩১ মার্চ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে আগামী ৩১ মার্চ থেকে নগরীর জিমনেসিয়াম মাঠে শুরু হচ্ছে ‘স্বাধীনতা বইমেলা’। মেলা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

স্বাধীনতা বইমেলা ও মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একুশে বইমেলার আয়োজন করা হয়ে থাকে। তবে এ বছর জাতীয় নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতির কারণে প্রকাশক ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে সেই আয়োজন করা সম্ভব হয়নি। নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ায় এখন সংশ্লিষ্ট সবার পরামর্শক্রমে স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতা বইমেলার আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, ৩১ মার্চ বইমেলার উদ্বোধনী দিনে জাতির কৃতী সন্তানদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা সম্মাননা পুরস্কার’ প্রদান করা হবে। প্রাথমিকভাবে নগরীর জিমনেসিয়াম মাঠকে মেলার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।

মেয়র আরও বলেন, বইমেলা শুধু বই বিক্রির আয়োজন নয়; এটি একটি সাংস্কৃতিক আন্দোলন। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বইমেলার আয়োজনকে আরও সমৃদ্ধ করতে বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত একাডেমিশিয়ান, লেখক, গবেষক এবং বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে। পাশাপাশি প্রকাশক ও পাঠকদের অংশগ্রহণে মেলাকে প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। 

এ সময় প্রকাশক ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।