মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

জাতীয়

সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশিত: ২০:২১, ১০ মার্চ ২০২৬

সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে ফিরতে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির (ডিআরএসসি) সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. মশিউর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উজ্জ্বল কুমার সাধু, ঢাকাগামী পরিবহন মালিকদের পক্ষে মো. মশিউর রহমান, নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় প্রমুখ।

সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেদিকে সকলকে আন্তরিক হতে হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, ঢাকাগামী পরিবহনগুলো সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

সাতক্ষীরা পৌরসভার ভিতরে নিবন্ধনকৃত সকল ইজিবাইক ছাড়া অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাস টার্মিনাল থেকে মিনিবাস গুলো ছেড়ে যাওয়ার পরে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রুটের সঙ্গীতা মোড়, সাতক্ষীরা-আশাশুনি রুটের উপজেলার মোড়, সাতক্ষীরা-খুলনা রুটের নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা-যশোর রুটের মিনিবাসগুলো কদমতলা বাজারে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।