মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

জাতীয়

মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : পানি সম্পদ মন্ত্রী

 প্রকাশিত: ২০:২৫, ১০ মার্চ ২০২৬

মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বর্ষায় এ অঞ্চলের মানুষকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে সরকার কাজ করছে। 

তিনি বলেন, মুসাপুর রেগুলেটর শুধুমাত্র মুসাপুরের সমস্যা নয়, বৃহত্তর নোয়াখালীর মানুষের জীবন-জীবিকার সঙ্গেও এটি জড়িত। 

আজ মঙ্গলবার জেলার কোম্পানীগঞ্জের মুসাপুর রেগুলেটর ও ছোট ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে রেগুলেটর নিয়ে আলোচনা হয়েছে, তিনি (প্রধানমন্ত্রী)  ২০২৪ সালের বন্যায় এ অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ হানির বিষয়ে অবগত আছেন।

দ্রুততম সময়ে মুসাপুর রেগুলেটর নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। 

পানি সম্পদ মন্ত্রী আরও বলেন,  ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ অঞ্চলের সমস্যা চিহ্নিত করে, মুসাপুর রেগুলেটর নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। 

তিনি বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ভেঙ্গে যাওয়া রেগুলেটর সাময়িকভাবে সেনাবাহিনীর সহযোগিতায় মেরামত চলছে। দীর্ঘস্থায়ীভাবে কিভাবে এ অঞ্চলের মানুষকে বাঁচানো যায়, সে জন্য বৃহৎ আকারের প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনের সময় থেকে মুসাপুরের সমস্যার কথা শুনে আসছি। এ এলাকার জনগণ নদী ভাঙ্গনে নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার দায়িত্ব নেওয়ার পর, পানি সম্পদ মন্ত্রীকে বিষয়টা অবহিত করেছি। প্রধানমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবগত আছেন। 

শ্রীঘ্রই মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। 

এ সময় পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত মহা-পরিচালক মাহবুবুর রহমান, জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোশাররফ হোসেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রিফাত জামিল উপস্থিত ছিলেন।