মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

শিক্ষা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধি দল

 প্রকাশিত: ১৬:৫১, ১০ মার্চ ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধি দল

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে এডিবির হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরের ডিরেক্টর জি সুন সং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অভিনন্দন জানান। তিনি আগামীতে দুই পক্ষের মধ্যে আরও ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতে এডিবির অতীত ও বর্তমান সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি দেশের প্রাথমিক শিক্ষায় আধুনিক প্রযুক্তির সমন্বয় এবং প্রতিটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠায় এডিবির আরও জোরালো ও সার্বিক সহায়তা কামনা করেন।

মতবিনিময়কালে দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন চ্যালেঞ্জ, মানবসম্পদ উন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসারসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এডিবির প্রতিনিধি দলটি বাংলাদেশের বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষা সংস্কার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এসব প্রকল্প বাস্তবায়নে নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন এডিবির সিনিয়র এডুকেশন অফিসার মো. ইয়াসিন আরাফাত এবং প্রজেক্ট অফিসার (এডুকেশন) ফাইজা আহাদ।