মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

শিক্ষা

শুধু সার্টিফিকেটনির্ভর নয়, কর্মমুখী শিক্ষা চাই : প্রতিমন্ত্রী

 প্রকাশিত: ১৬:৪৫, ১০ মার্চ ২০২৬

শুধু সার্টিফিকেটনির্ভর নয়, কর্মমুখী শিক্ষা চাই : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান সরকার শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, বরং কর্মমুখী ও জীবনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়।

তিনি বলেন, ‘আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার কথা শুনবেন এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য দক্ষ করে গড়ে তুলবেন।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘হায়ার এডুকেশন ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ: কন্টেম্পোরারি থটস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সময়োপযোগী শিক্ষা দর্শন সম্পর্কিত পত্র প্রধানমন্ত্রীর নিকট জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতের শিক্ষা কমিশনগুলো জাতির চাহিদা পূরণে আশানুরূপ ভূমিকা রাখতে পারেনি। এই প্রেক্ষাপটে সরকার উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর সংস্কারের উদ্যোগ নিয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশ ও সৃজনশীলতার পথ সুগম করা হবে।

শিক্ষকদের মর্যাদার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সরকার তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শিক্ষাক্ষেত্রে কোনো প্রকার ট্যাক্স বা ভ্যাট আরোপে সরকার বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে পর্যায়ক্রমে সকল প্রকার ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহার করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র সদস্য এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।