শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

খেলা

এসিএল ইনজুরিতে বিশ্বকাপ শেষ রডরিগোর

 প্রকাশিত: ০৯:৩৬, ৬ মার্চ ২০২৬

এসিএল ইনজুরিতে বিশ্বকাপ শেষ রডরিগোর

রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের বাকি সময়টা আর খেলা হচ্ছেনা ব্রাজিলিয়ান তারকা রডরিগোর। একইসাথে ডান হাঁটুর মেনিসকাস ও এসিএল ইনজুরিতে বিশ্বকাপও শেষ হয়ে গেছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে সোমবার গেতাফের বিপক্ষে রিয়ালের ১-০ গোলে পরাজয়ের ম্যাচটিতে রডরিগো হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হন। 

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস জানিয়েছে রডরিগো ডান হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েছেন। একইসাথে তার ডান পায়ের মেনিসকাসও ক্ষতিগ্রস্থ হয়েছে।

পরে গতকাল রডরিগো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘ আমার জীবনে, আমার ক্যারিয়ারে একটি বিশাল বাধা এসে দাঁড়িয়েছে, যা আমাকে কিছু সময়ের জন্য আমার সবচেয়ে প্রিয় কাজটি করতে দিচ্ছে না। আমি আমার ক্লাবের হয়ে বাকি মৌসুমে খেলতে পারব না এবং আমার দেশের হয়ে বিশ্বকাপেও খেলতে পারব না, যা একটি স্বপ্ন, যার গুরুত্ব আমার কাছে কতটা, তা সবাই জানে। এখন আমার করার একটাই কাজ, সব সময়ের মতো শক্ত থাকা; এতে নতুন কিছু নেই।

“এটি আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। আমি সব সময় এই চোটটির ভয় পেতাম। হয়তো সাম্প্রতিক সমযয়ে জীবন আমার প্রতি একটু নিষ্ঠুর হয়েছে... জানি না আমি এটার প্রাপ্য কি না, কিন্তু অভিযোগই বা করব কী নিয়ে? আমি এত অসাধারণ মুহূর্তের অভিজ্ঞতা পেয়েছি, যেগুলোও হয়তো আমার প্রাপ্য ছিল না।”

রডরিগোর একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে আগামী অন্তত আট মাসের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন। তাকে সারাক্ষন পর্যবেক্ষনে রাখা হবে। সুস্থতার উপর তার মাঠে ফেরা নির্ভর করছে। 

এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রডরিগোর প্রতি সংহতি প্রকাশ করেছে।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের এই ফরোয়ার্ড স্প্যানিশ লিগে গেতাফের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়েছেন। রডরিগোর ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) এবং বাইরের মেনিসকাসে চোট লেগেছে। সিবিএফ তার দ্রুত আরোগ্য কামনা ও দ্রত মাঠে ফেরার আশা করছে।

গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের শেষ চারটি ম্যাচ ছাড়াও গত অক্টোবর ও নভেম্বরে ব্রাজিলের চারটি প্রীতি ম্যাচেই কোচ কার্লো আনচেলত্তি রডরিগোকে ব্যবহার করেছেন।