শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

ইসলাম

আলেমদের সম্পৃক্ততায় দেশে শান্তি আসে: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

 প্রকাশিত: ১০:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আলেমদের সম্পৃক্ততায় দেশে শান্তি আসে: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ানে্তা বলেছেন, সেই রাষ্ট্রই সফল যা শান্তি অর্জন করতে পারে। শান্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো আলেমদের সঙ্গে সরকারের বোঝাপড়া ও সম্পৃক্ততার মাধ্যমে। 

গত শনিবার জাকার্তার ইসি্তকলাল মসজিদে ২০২৫-২০৩০ মেয়াদের ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিল (এমইউআই)-এর নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আজ ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের এক সঙ্গে উপস্থিতি ঐক্যের প্রতীক। তিনি ইসি্তকলাল মসজিদে এমইউআই পর্ষদের অভিষেক অনুষ্ঠান আয়োজনের তাৎপর্যও তুলে ধরেন। 

তিনি আরও বলেন, এই মসজিদ ঐক্যের প্রতীক। এটি ইন্দোনেশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হওয়ার প্রতিফলন। এই মসজিদ ইন্দোনেশিয়ান জাতির আত্মার প্রতীক, যা তার জনগণকে রক্ষা করার সংকল্পকে প্রকাশ করে।

অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যান ও এমইউআই-এর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান নুসরন ওয়াহিদ বলেন, দেশ বর্তমানে নানা দুর্যোগের মধ্যে রয়েছে। বিশেষ করে বন্যা ও ভূমিধসের মতো সমস্যায় আক্রান্ত। এ কারণেই আজকের অভিষেক অনুষ্ঠানের অংশ হিসেবে সম্মিলিত দোয়ার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতির নিরাপত্তার জন্য সম্মিলিত দোয়া একটি আধ্যাত্মিক প্রচেষ্টা, পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের প্রতি সংহতি ও সহমর্মিতার বার্তাও বহন করে।

দোয়া মাহফিলে ইন্দোনেশিয়ার বিভিন্ন ইসলামি সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা ও জনগণের মধ্যে ঐক্য ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রতীক হিসেবেই এই আয়োজন করা হয়। 

সূত্র: টেম্পো ডটকো