রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে ৪ জনের মৃত্যু, আহত ৫০৯ বিএনপি ছাড়া দেশ সঠিকভাবে পরিচালনা করার মতো দল নেই: তারেক রহমান সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত কমেছে স্বর্ণের দাম আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডের চার শিক্ষাক্রমের বর্ষপঞ্জি প্রকাশ

 প্রকাশিত: ১৮:২৩, ৩০ জানুয়ারি ২০২৬

কারিগরি শিক্ষা বোর্ডের চার শিক্ষাক্রমের বর্ষপঞ্জি প্রকাশ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৬ সালের জন্য ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিসারিজ, ফরেস্টি এবং লাইভস্টক শিক্ষাক্রমের নতুন বর্ষপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে সেশন জটমুক্ত শিক্ষাদান নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়।

বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শিক্ষাপঞ্জি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৬ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি থেকে ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বের নিয়মিত ক্লাস শুরু হবে। আর ১ সেপ্টেম্বর থেকে ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ক্লাস শুরু হবে। ২০২৬-২৭ সেশনের ১ম পর্বের ক্লাস সম্ভাব্য ১৫ সেপ্টেম্বর শুরু হবে।

বর্ষপঞ্জি অনুযায়ী, ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বের সমাপনী পরীক্ষা ২৮ জুন শুরু হবে। ১ম, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের পরীক্ষা শুরু হবে ৩ জানুয়ারি ২০২৭।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার ফরম পূরণ শুরু হবে যথাক্রমে ২১ মে এবং ১৯ নভেম্বর (সম্ভাব্য)।

ছুটি ও কর্মদিবস বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালে মোট ২২৬ দিন কার্যদিবস এবং ১৩৯ দিন ছুটি থাকবে। উল্লেখযোগ্য ছুটির মধ্যে রমজান ও ঈদ-উল-ফিতর (১৭-২৬ মার্চ), ঈদ-উল-আযহা (২২-৩১ মে) এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ অন্তর্ভুক্ত রয়েছে।

বোর্ডের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে,

১. জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে।

২. পরবর্তী পর্বের ক্লাস শুরুর আগে শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল কন্টেন্ট তৈরি এবং ল্যাব/ফিল্ড ল্যাব প্রস্তুত করার জন্য বিশেষ সময় (প্রিপারেশন পিরিয়ড) বরাদ্দ রাখা হয়েছে।

৩. সকল প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে।

৪. ১ম পর্বের সিলেবাস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।