রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

সারা বিশ্বজুড়ে কমলো দৈনিক মৃত্যু,২৪ ঘণ্টায় কেড়ে নিল ৫ হাজার ৮শ

 প্রকাশিত: ০৮:২৭, ২৮ জুন ২০২১

সারা বিশ্বজুড়ে কমলো দৈনিক মৃত্যু,২৪ ঘণ্টায় কেড়ে নিল ৫ হাজার ৮শ

সারা বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ১দিনে প্রাণ হারালেন ৫ হাজার ৮০০ মানুষ। মোট প্রাণহানি ৩৯ লাখ ৩৮ হাজারের ওপর।

গত রবিবার মৃত্যু-সংক্রমণের শীর্ষে ছিলো ভারত। দেশটিতে ৯৮১ জন মারা যান করোনার প্রকোপে। নতুনভাবে সাড়ে ৪৬ হাজারের বেশি মানুষের দেহে মিলে ভাইরাসটি। পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল। লাতিন দেশটিতে ৭২৫ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। সাড়ে ৩৩ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয়।

 অন্য দিকে কলম্বিয়ায় মারা যান ৬৬৪ জন এদিন। গত রবিবার রাশিয়ায় প্রাণহানির সংখ্যা ছিল ৬০০।

আবার এ দিকে যুক্তরাষ্ট্রে ৯৩ জনে নেমে এসেছে দৈনিক মৃত্যু; দেশটিতে নতুনভাবে শনাক্ত হয়েছে সাড়ে ৪ হাজারের ওপর সংক্রমণ। ২৪ ঘণ্টায় ৩ লাখের ওপর নতুন সংক্রমণ শনাক্ত হয় গোটা বিশ্বে।

অনলাইন নিউজ পোর্টাল