শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

সৌদি আরবে কাজে ফিরতে চাইলে, মানতে হবে মন্ত্রণালয়ে নির্দেশনা

 প্রকাশিত: ১৩:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২০

সৌদি আরবে কাজে ফিরতে চাইলে, মানতে হবে মন্ত্রণালয়ে নির্দেশনা

সৌদি আরবে ভিসা প্রার্থীরা, সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে টিকিট করতে ইচ্ছুকদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি ফিরতে ইচ্ছুকদের কয়েকটি জরুরি বিষয়ে করণীর কথা জানিয়েছে। এতে তাদের বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিকভাবে টিকিট ক্রয় ও ভিসার আবেদন জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে দূতাবাস অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। যাত্রীদের টিকিট নবায়নের জন্য পুরাতন টিকিট, পাসপোর্ট এবং সৌদি আরবের অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

টিকিট পাওয়ার পর প্রবাসীদের সৌদি আরবের নিয়মানুসারে, করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। একই সঙ্গে করোনা পরীক্ষার নমুনা জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আগ্রহীদের সৌদি আরবে পৌঁছাতে হবে। ৪৮ ঘণ্টার সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে। যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্ট ফলাফলের ছয়টি কপি সঙ্গে রাখতে হবে। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি (মহাখালী বাসস্ট্যান্ডের কাছে) করোনা স্যাম্পল কালেকশন কেন্দ্রেই সৌদি আরবগামীদের পরীক্ষা করতে হবে।

এদিকে যাত্রীদের সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ এবং পদক্ষেপগুলো মানতে হবে। সৌদিগামী যাত্রীদের তাদের ‘আবশার’ (Absher) অ্যাকাউন্ট থেকে ভিসার বৈধতা যাচাই করতে পারবেন।

এছাড়া বিমানের ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে যাত্রীদের স্মার্ট ফোনসহ বিমানবন্দরে উপস্থিত হতে হবে। বিমানে বোর্ডিংয়ের আগে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসক্লেইমার ফর্ম পূরণ এবং স্বাক্ষর করতে হবে। সৌদি বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পূরণ ও স্বাক্ষর করা ফর্মটি জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশাবলি অমান্য করলে সিভিল এভিয়েশন আইনের ১৬৩ অনুচ্ছেদ অনুযায়ী বড় অঙ্কের জরিমানা আরোপিত হবে।  যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসক্লেইমার ফরমে (অনুচ্ছেদ-২) উল্লেখিত ‘Tataman and Tawakkalna Apps’  ডাউনলোড করতে হবে। সৌদি আরবে পৌঁছানোর ৮ ঘণ্টার মধ্যে Tataman app-এর মাধ্যমে তাদের আবাসস্থলের অবস্থান জানাতে হবে।

এছাড়া সৌদিতে পৌঁছানোর পর ৭ দিন নিজের বাসায় সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। সব যাত্রীকে কোভিড-১৯-এর উপসর্গগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। কোনো উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ৯৩৭-এ কল করতে হবে। প্রয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র যেতে হবে। Tataman app-এ যাত্রীদের অবশ্যই প্রতিদিনের স্বাস্থ্য মূল্যায়ন করতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল