শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

খেলা

মুস্তাফিজের আঘাতের পর বৃষ্টির হানা

 প্রকাশিত: ১২:০৭, ২০ জানুয়ারি ২০২১

মুস্তাফিজের আঘাতের পর বৃষ্টির হানা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয়দের ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদের সঙ্গে টস করতে নেমে জয় পেয়েছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের শুরুতেই আঘাত হেনেছেন মুস্তাফিজ। কিন্তু বৃষ্টি বাঁধায় খেলা বন্ধ হয়ে গেছে।

দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। এলবিডব্লিউ করে বিদায় করেছেন সুনিল আমব্রিসকে। বাঁহাতি পেসার মুস্তাফিজের মিডল স্টাম্পে পড়া বল খেলতে চেয়েছিলেন লেগে। কিন্তু একটু ভেতরে ঢোকা বলের লাইন মিস করেন এই ওপেনার। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার, রিভিউয়েও পাল্টায়নি সিদ্ধান্ত।

৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫/১। জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাককার্থি দুই জনেই ৪ রানে ব্যাট করছেন।

 

টস জয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে হাসান মাহমুদের।

২২ জানুয়ারি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটিও একই ভেন্যুতে গড়াবে। আর তৃতীয় ও শেষটি গড়াবে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।

মাশরাফির কাছ থেকে অধিনায়কের দায়িত্ব হস্তান্তরের পর তামিমের প্রথম সিরিজ এটি। তাই শুরু থেকেই ভালো করতে চান তিনি। এমনকি দল ভালো করুক সেটিও চান তামিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসছে। তিন নম্বরে জায়গা হারাচ্ছেন সাকিব। সৌম্য সরকারকে দেখা যেতে পারে ফিনিশারের ভূমিকায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে লিগও। বাংলাদেশের লক্ষ্য ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করার।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ : জশুয়া ডা সিলভা, সুনীল অ্যাম্ব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), অ্যান্ড্রে ম্যাকার্থি, রেমন রেইফ্রি, রোভমান পাওয়েল, কাইল মায়ার্স, ঙ্ক্রুমাহ বোনার, কেমার হোল্ডার, অ্যাকেল হোসেন ও অ্যালজারি জোসেপ।

অনলাইন নিউজ পোর্টাল