বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

পর্যটন

ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকে বান্দরবান

 প্রকাশিত: ০৯:৪৫, ২৫ আগস্ট ২০২১

ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকে বান্দরবান

প্রকৃতির অপরূপ রূপবৈচিত্র্যে অনিন্দ্য সুন্দর বান্দরবানকে বলা হয় ‘পাহাড়ি কন্যা’ রহস্যময় পর্বতের লীলাভূমি। মেঘ পাহাড়েরর মিলনস্থল বান্দরবানের নীলগিরি-নীলাচল যেন বাংলার দার্জিলিং। পাহাড় ও প্রকৃতি প্রেমীদের মতে, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নান্দনিক পর্যটন স্পটের নাম পার্বত্য বান্দরবান। মেঘলা, নীলাচল, নাফাখুম, দেবতাখুম, কেওক্রাডং, ডিম পাহাড়, স্বর্ণমন্দির, থানচি, চিম্বুক, বগালেক, শৈলপ্রপাত, তিন্দু, মারায়ন তং, নীলগিরিসহ আরো অসংখ্য দর্শনীয় স্থানের এক লীলাভ‚মি বান্দরবান।

করোনা মহামারির কারণে ভ্রমণ পিপাসুরা গত প্রায় ৫ মাস এ জেলার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারেনি। গত ১৯ আগস্ট থেকে খুলেছে সারা দেশের পর্যটন কেন্দ্রের পাশাপাশি বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র। খুলে দেওয়া হয়েছে হোটেল-মোটেল ও বিভিন্ন গেস্ট হাউস। পর্যটন কেন্দ্র খোলার সংবাদে বান্দরবানে আসতে শুরু করেছে ভ্রমণ পিপাসুরা। প্রথম দিন পর্যটকের সংখ্যা কম দেখা গেলেও শুক্রবার ও শনিবার হলি-ডে থাকায় ভ্রমণ পিপাসুদের সংখ্যা কিছুটা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান। তবে ব্যবসায়ীরা যে পরিমাণ পর্যটক আসার প্রত্যাশা করেছিল, সেরূপ পর্যটকদের উপস্থিতি নেই বিভিন্ন পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেলে। এখনো করোনা সংক্রমণের শঙ্কা এবং বর্ষা মৌসুম হওয়ায় বান্দরবানে এখনো পর্যটন ব্যবসা জমে উঠেনি বলে সংশ্লিষ্টরা বলছেন। তারপরও দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবানে বেড়াতে আসা পর্যটকরা প্রকৃতি ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখে বিমোহিত।

অনলাইন নিউজ পোর্টাল