শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

পর্যটন

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় বিমান মন্ত্রীর শোক

 প্রকাশিত: ১৬:৫৪, ২৮ মার্চ ২০২৬

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় বিমান মন্ত্রীর শোক

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ঝরে যাওয়া প্রতিটি প্রাণ শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। হঠাৎ করে প্রিয়জনকে হারানোর এই বেদনা ভাষায় প্রকাশের অতীত। তিনি মহান আল্লাহর নিকট মৃতদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি দেশবাসী সহমর্মিতা জানাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিহত-আহত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানান তিনি।