শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক

ফ্রান্সের পণ্যবয়কট আমাদের সর্বনিম্ম প্রতিক্রিয়া

 প্রকাশিত: ২২:৪৬, ২৬ অক্টোবর ২০২০

ফ্রান্সের পণ্যবয়কট আমাদের সর্বনিম্ম প্রতিক্রিয়া

সূচনাকাল থেকে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি মুসলিম উম্মাহর ভালবাসা ছিল এমন যা বড় বড় কাফেররা দেখে ঈর্ষায় ফেটে যেত। নবীর প্রতি এই ভালোবাসা মুসলিম উম্মাহর অনেক বড় পুঁজি। নবীর প্রতি ভালোবাসার প্রথম দাবি নবীর সুন্নাহকে আঁকড়ে ধরা। যেসব সুন্নাহকে কেন্দ্র করে কাফেররা বিদ্রুপ করে সময় এসেছে সে সব সুুন্নাহকে আরো বেশী করে আঁকড়ে তাদের মুখের উপর জবাব দিয়ে দেওয়া, হযরত সালমান ফারসীর ভাষায়-আমি কি আমার প্রিয় নবীর সুন্নত ছেড়ে দেব এসব আহম্মকদের কথায়?

এই মুহূর্তে নবীর প্রতি ভালোবাসার সর্বনিম্ম একটি দাবি, যারা নবীর শানে বেআদবি করে তাদের সাথে সবধরণের সম্পর্ক ছিন্ন করা। তাদের সাথে কেনাবেচা লেনদেন আমদানি রফতানি বন্ধ করে দেয়া। বিদ্যমান পরিস্থিতিতে সে পণ্যবয়কট আন্দোলনে অংশ নেয়ারই  আহ্বান জানিয়েছেন বিশ্ববিখ্যাত আলেমগণ।

জগদ্বিখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি তার এক টুইট বার্তায় লিখেছেন, দোজাহানের সরদার হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে ফ্রান্স এবং ফ্রান্সের রাষ্ট্রপতি যে ধৃষ্টতা দেখিয়েছে তারপর কি কোনো মুসলমানের পক্ষে এটা সম্ভব যে সে এই দেশের পণ্য কেনাবেচা কিংবা আমদানি রফতানি করবে।এই সম্পদ পূজারিদের তখনই উচিত শিক্ষা হবে যখন ইসলামী বিশ্ব তাদের পণ্য বয়কট করবে। এটা হল সর্বনিম্ম একটি প্রতিক্রিয়া যা আমরা এই মুহূর্তে দেখাতে পারি।

আরববিশ্বের প্রখ্যাত আলেম ইউসুফ কারযাভী লিখেছেন, মুসলিম উম্মাহর পক্ষে এটি কখনো সম্ভব নয় তারা তাদের নবীর হক আদায়ে গড়িমসি করবে। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আমাদের সবকিছুর চাইতে প্রিয়। আমি কিভাবে এমন কোনো জাতির পন্য ক্রয় করি যারা আমার নবীকে অপমান করে? কিভাবে আমরা আমাদের সম্পদ তাদেরকে দেই? কিভাবে আমাদের সম্পদে তাদেরকে লাভবান হতে দেই? না কখনো হতে পারে না। আমাদেরকে সে সব পণ্যের বিকল্প ব্যবহার করতে হবে। এসব পণ্যে তাদের মুখাপেক্ষী হওয়া যাবে না।

আরব বিশ্বের আরেক প্রথিতযশা আলেম বিশিষ্ট হাদীসবেত্তা শায়খ শরীফ হাতেম লিখেছেন, ফ্রান্স সরকার মুসলমানদেরকে কাঠগড়ায় দাড় করিয়েছে-তাদের একটাই কথা, হয় তুমি তোমার নবীর গালি দেয়াকে মেনে নাও আর নয়তো তুমি সন্ত্রাসী! সত্যি বলতে কি ফ্রান্স সরকার তাদের সেই মধ্যযুগে ফিরে যাচ্ছে। তবে এবার খৃস্টধর্মের গীর্জা দিয়ে নয়, ধর্মনিরপেক্ষতা নামক ধর্মের গীর্জা দিয়ে, যার বর্তমান পাদ্রী ম্যক্রো।

পাকিস্তানের দায়ী আলেম মাওলানা তারিক জামিল তার টুইট বার্তায় লেখেন, রাসূলে আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে বেআদবি করায় সকল মুসলিমের হৃদয় ক্ষুব্ধ ও ব্যথিত। আমি প্রতিটি মুসলিম ভাইকেই বলব, ফ্রান্সের পণ্য বয়কট করে বয়কট আন্দোলনে অংশ নেয়ার মাধ্যমে এই বস্তুপূজারিদের ভোগবিলাসে আপনি একটা আঘাত হলেও করতে পারেন।নিজের সাধ্যের ভিতরে প্রত্যেক মুলমান ফ্রান্সের পণ্য বয়কটকে আবশ্যক করে নিন।

অনলাইন নিউজ পোর্টাল