বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৩ ১৪৩২, ০৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন ১২ কেজি এলপিজির দাম কমল ১৫ টাকা বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোয় সহিংসতা, গভীর নজর রাখছে ফিফা দুই সচিবের দপ্তর বদল ৫ অগাস্টের পর প্রতিবিপ্লবের চেষ্টা ছিল: রাষ্ট্রপতি এপস্টেইন ফাইল: যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন গ্রেপ্তার দায়িত্ব নিলেন ছয় সিটির প্রশাসক বিমানবন্দরে মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ বিমানমন্ত্রীর চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চলে গেলেন আরেকজন, মৃত্যু বেড়ে ৩ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় মার্কেটে আগুনে পুড়ল ১০ দোকান কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ মাদক সম্রাটের মৃত্যু: মেক্সিকোতে সহিংসতা ঠেকাতে হাজার হাজার সেনা মোতায়েন ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৭

অর্থনীতি

পুঁজিবাজারে লেনদেনে আজ সূচকের বড় উত্থান

 প্রকাশিত: ১১:৩৫, ১২ জানুয়ারি ২০২১

পুঁজিবাজারে লেনদেনে আজ সূচকের বড় উত্থান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে। 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। আর প্রথম দুই মিনিটের লেনদেনে সূচকটি বাড়ে ৭০ পয়েন্ট। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পাওয়ায় দুই বাজারেই মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনেও বিরাজ করছে চাঙ্গাভাব।

মাত্র আধাঘণ্টার লেনদেনে ডিএসইতে ৩০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়ে গেছে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় সূচকের বড় উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রথম ৪০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ৯ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৯১ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৫টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৪৮ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৩৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

অনলাইন নিউজ পোর্টাল