শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

খেলা

পাকিস্তানের ব্যাটিং কোচ হলেন ইউনিস খান

 প্রকাশিত: ১৩:৫০, ১২ নভেম্বর ২০২০

পাকিস্তানের ব্যাটিং কোচ হলেন ইউনিস খান

নিজ দেশের সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার পিসিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। 

এই বছরের শুরুতে জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন ইউনিস খান। আসন্ন নিউ জিল্যান্ড সফরে এবার পূর্ণ কোচিং স্টাফ হিসেবে দলে যোগ দেবেন তিনি। 

ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর ইউনিস বলেছেন, ‘লম্বা সময়ের জন্য পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যোগ দিতে পারব, আমার ভালো লাগছে। এই মৌসুমে আমাকে যখন সুযোগ দেওয়া হয়েছিল, আমি সম্মানিতবোধ করছিলাম এবং সময়টা উপভোগ্য ছিল। নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সফরে দলের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, অন্তত দুই বছরের জন্য জাতীয় দলের সঙ্গে কাজ করবেন ইউনিস খান। পাকিস্তানের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত এই ডানহাতি। পাঁচ দিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটসম্যান তিনি। একমাত্র পাকিস্তানি হিসেবে ১০ হাজার টেস্ট রান তার। ২০০০ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইউনিসের। তিন ফরম্যাটে নেতৃত্বও দিয়েছেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল