মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছ

 প্রকাশিত: ১৫:১১, ১৩ সেপ্টেম্বর ২০২১

উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছ

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া।

সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার মধ্যেই এই পরীক্ষা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ও রোববার পরীক্ষা চালানো সময় ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার পাড়ি নিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়। পরে এগুলো নিজেদের জলসীমায় পড়ে।

সংবাদমাধ্যমটি জানায়, এই ক্ষেপণাস্ত্র জাতীয় নিরাপত্তার সুরক্ষায় আরো বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে আর শত্রু বাহিনীর বিরুদ্ধে সামরিক বাহিনীর মনোবল বাড়াবে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শত্রুতামূল নীতি বজায় রেখেছে। ২০১৯ সালের পর থেকে স্থগিত রয়েছে পিয়ংইয়ং ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা।

এদিকে যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার সামরিক কর্মসূচি অব্যাহত রাখা প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ।

অনলাইন নিউজ পোর্টাল