বুধবার ১৭ জুন ২০২৬, আষাঢ় ৩ ১৪৩৩

ব্রেকিং

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠাল দুদক পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা পবিত্র আশুরা ২৬ জুন সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা জাল ভিসায় ইতালিতে ৩ জন, বিমান কর্মকর্তা গ্রেপ্তার বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: উপদেষ্টা জাহেদ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ার ‘শিশু ধর্ষণ’ মামলার রায় বুধবার ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক

আগামী ১০ বছরে পরিবেশ বিপর্যয় থেকে বাঁচার জন্য মানুষের শেষ সুযোগ

 প্রকাশিত: ১০:৫৫, ১০ জুন ২০২১

আগামী ১০ বছরে পরিবেশ বিপর্যয় থেকে বাঁচার জন্য মানুষের শেষ সুযোগ

আগামী ১০ বছরই পরিবেশ বিপর্যয় থেকে বাঁচার জন্য পৃথিবীর মানুষের জন্য শেষ সুযোগ। পরিবেশ দূষণ ও বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর এখনই সঠিক সময় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শনিবার এক বার্তায় তিনি বলেন, চলুন, আজ থেকে আমরা একটি নতুন দশক শুরু করি। আর এই সময়ে আমরা পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনবো এবং সকলের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে চেষ্টা করবো।

গুতেরেস জানান, বর্তমান বিশ্ব তিনটি বড় ধরনের পরিবেশগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এগুলো হলো, জীববৈচিত্র্যের ক্ষতি, জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান পরিবশে দূষণ। বর্তমান বিশ্ব দিন-দিন এই মহাবিপদ থেকে না ফেরার দিকেই এগিয়ে চলেছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা বহু বছর ধরেই পৃথিবীর বন উজাড়, নদী ও সাগর দূষণ এবং ফসলী জমি নষ্ট করে চলেছি। আমরা প্রতিদিনই পৃথিবীর ইকোসিস্টেম নষ্ট করে যাচ্ছি। আর এর ফলে, আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি এবং অন্যান্য সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। চলমান পরিবেশ বিপর্যয়ের ফলে পৃথিবীর ৪০ শতাংশ মানুষ ইতোমধ্যেই আক্রান্ত হয়েছে।

বিশ্ববাসীকে সতর্ক করে তিনি বলেন, সৌভাগ্যক্রমে পৃথিবী এখনও শান্ত আছে। তবে পৃথিবীর আমাদের সাহায্য প্রয়োজন। বিশ্ব পরিবেশ ও প্রতিবেশের যে ক্ষতি আমরা করেছি, তা শুধরে নেবার সুযোগ এখনও আমাদের হাতে আছে এবং এখনই আমাদের এ বিষয়ে উদ্যোগী হতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল