বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

খেলা

বাংলাদেশের বিপক্ষে তরুণদের জ্বলে উঠার প্রত্যাশায় আফ্রিদি

 প্রকাশিত: ০৯:২৫, ১১ মার্চ ২০২৬

বাংলাদেশের বিপক্ষে তরুণদের জ্বলে উঠার প্রত্যাশায় আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের তরুণ খেলোয়াড়রা জ্বলে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।

ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নামবে পাকিস্তান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল সাজানোর পরিকল্পনায় তরুণদের সুযোগ দেওয়া হয়েছে বলে জানান আফ্রিদি। তিনি বলেন, ‘বাংলাদেশ সফর নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছে তরুণরা। ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখে দল প্রস্তুত করতে চাই আমরা। আমরা শুধু আমাদের তরুণদের সুযোগ দিতে চাই কারণ তারাই আমাদের ভবিষ্যৎ।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের জন্য আমাদের দলকে প্রস্তুত করতে হবে এবং এই সিরিজটি তরুণদের জন্য তাদের দক্ষতা দেখানোর একটি ভালো সুযোগ।’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হবে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করা সাইম আইয়ুবের, এমনটা নিশ্চিত করেছেন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনজন নতুন মুখ নিয়ে খেলতে নামাতে পারে পাকিস্তান।

আফ্রিদি বলেন, ‘আগামীকাল সম্ভবত তিনজন খেলোয়াড়ের অভিষেক হতে পারে। অবশ্যই সাইমও থাকবেন। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘ওমাইর বিন ইউসুফও একাদশে থাকবেন। ইনিংস ওপেন করবেন তিনি। তিন নম্বরে ব্যাট করবেন সাহিবজাদা ফারহান। প্রথম ওয়ানডেতে তিনজনের অভিষেক হতে পারে। আমি আশা করি, নিজেদের স্বাভাবিক খেলা খেলবে তারা এবং দক্ষতার প্রমাণ দেবে। দল হিসেবে আমরা পাকিস্তানের হয়ে তাদের খেলতে দেখে উচ্ছ্বসিত, শুধু এই সিরিজের জন্য নয়, ভবিষ্যতের জন্যও।’

গত বাংলাদেশ সফরে একটি ওয়ানডেতে ৫০ ওভার বোলিং করে ইতিহাস তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ দলের স্পিনাররা। এবার এমন পরিস্থিতির সম্ভাবনা কম বলে মনে করেন আফ্রিদি।

তিনি বলেন, ‘আমি মনে করি না এবার আর এমনটা ঘটবে। পাকিস্তান পেস বোলিংয়ের জন্য জনপ্রিয় এবং উইকেট নেওয়ার জন্য আমরা পেসারদের উপর নির্ভর করব। তবে এখানে স্পিনাররাও অবদান রাখতে পারে।’