বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

শিক্ষা

শিক্ষা খাত সংস্কারে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারের আহ্বান

 প্রকাশিত: ০৯:২২, ১১ মার্চ ২০২৬

শিক্ষা খাত সংস্কারে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারের আহ্বান

দেশের শিক্ষা খাতের সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমে এর সৌজন্য সাক্ষাৎ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এই সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী। 

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। চলমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে আগামীতে আরও কার্যকর ফলাফল নিশ্চিত করা জরুরি। 

বৈঠকে বাংলাদেশে শিক্ষার্থী ভর্তির সংখ্যায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সাক্ষরতা, শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বলে উঠে আসে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং কর্মসংস্থানভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ বিশ্বব্যাংকের সহায়তায় চলমান বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে মাল্টিমিডিয়া ও স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর গবেষণায় সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী ড. এহসানুল হক মিলন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিশ্বব্যাংকের অব্যাহত অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।