সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল তফসিল ঘোষণা: বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন দাঁড়াল আড়াই লাখ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

খেলা

দিশানের হাফ-সেঞ্চুরিতে লিড সিলেটের

 প্রকাশিত: ১৯:২৭, ১০ নভেম্বর ২০২৫

দিশানের হাফ-সেঞ্চুরিতে লিড সিলেটের

ওপেনার মুবিন আহমেদ দিশানের হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের তৃতীয় রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে এগিয়ে রয়েছে সিলেট বিভাগ।

প্রথম ইনিংসে সিলেটের ১৯৯ রানের জবাবে ২৪৫ রান করে রংপুর। ফলে প্রথম ইনিংস থেকে ৪৬ রানের লিড পায় রংপুর। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে দিন শেষে ৫ উইকেটে ১৭৩ রান করেছে সিলেট। ৫ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে এগিয়ে সিলেট।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৮৭ রান করেছিল রংপুর। ২ উইকেট হাতে নিয়ে ১২ রানে পিছিয়ে ছিল সিলেট।

তৃতীয় দিন রবিউল হকের হাফ-সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড পায় রংপুর। ২৭ রান নিয়ে খেলতে নেমে ৫টি চার ও ৩টি ছক্কায় ১৭৩ বলে ৭০ রান করেন রবিউল।

শেষ ব্যাটার হিসেবে রবিউল আউট হলে সব উইকেট হারিয়ে ২৪৫ রানের সংগ্রহ পায় রংপুর।

সিলেটের আবু জায়েদ রাহি ৪টি ও নাবিল সামাদ ৩টি উইকেট নেন।

৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ওপেনার দিশানের হাফ-সেঞ্চুরিতে লিড পায় সিলেট। ৫টি চার ও ১টি ছক্কায় ১৪৫ বলে ৭৬ রানে অপরাজিত আছেন ১৯ বছর বয়সী দিশান। প্রথম শ্রেণির ক্রিকেট ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

দিশানের পর সিলেটের হয়ে সৈকত আলি ৩৩ ও আসাদুল্লাহ আল গালিব ২৩ রান করেন।