শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

খেলা

ম্যান সিটির বিপক্ষে এমবাপ্পেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আলভারো

 প্রকাশিত: ০৯:২৯, ১৪ মার্চ ২০২৬

ম্যান সিটির বিপক্ষে এমবাপ্পেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আলভারো

চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটির বিপক্ষে ম্যাচে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। 

হাঁটুর পুরোনো ইনজুরির কারণে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দুটি করে ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। শনিবার লা লিগায় এলচের মুখোমুখি হবে রিয়াল। ঐ ম্যাচেও এমবাপ্পেকে পাবে না রিয়াল।

তবে আগামী ১৮ মার্চ ম্যান সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে এমবাপ্পে দলে পেতে মুখিয়ে আছেন কোচ আলভারো। 

এলচের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলভারো বলেন, ‘ প্রতিদিন এমবাপ্পের অবস্থার উন্নতি হচ্ছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি, এটি তার উন্নতির উপর নির্ভর করে। তবে আমি দেখছি, সে খুব ভালো করছে। আগামীকালকে ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে আমি আশা করছি, ম্যানচেস্টার যাবে। আমরা আগামীকাল দেখব সে কেমন অনুভব করছে এবং রোববার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

ঘরের মাঠে প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল।