শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

খেলা

সাকিবকে ছেড়ে দিল নাইট রাইডার্স

 প্রকাশিত: ১৪:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সাকিবকে ছেড়ে দিল নাইট রাইডার্স

আগামী মৌসুমের জন্য সাকিব আল হাসানকে ধরে রাখলো না মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। গতকাল ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

যেখানে সাকিব ছাড়াও জেসন রয়, ডেভিড মিলার ও অ্যাডাম জাম্পার মতো তারকা খেলোয়াড়দের রিলিজ দিয়েছে নাইট রাইডার্স।  

নাইট রাইডার্স মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে রিটেইন করেছে— সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন।

এদিকে অস্ট্রেলিয়ার কয়েকজন তারকা খেলোয়াড়কেও ধরে রাখেনি তাদের দল। তাদের মধ্যে প্যাট কামিন্সকে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, ট্রাভিস হেডকে ওয়াশিংটন ফ্রিডম ধরে রাখেনি। কারণ আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে তাদের দুজনেরই খেলার কথা রয়েছে। তবে স্টিভ স্মিথকে ছাড়েনি তার দল ওয়েশিংটন ফ্রিডম।

সাকিবসহ দল হারানো খেলোয়াড়রা অবশ্য আবারও একই দলে খেলার সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে ড্রাফট থেকে দল পেতে হবে তাদের। আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।  

সাকিব গতবার নাইট রাইডার্সের হয়ে ৪ ম্যাচ খেলে করেছিলেন ৬০ রান, উইকেট নিয়েছিলেন ১টি। কিন্তু তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় আগামী আসরে তাকে শুধু ব্যাটার হিসেবেই খেলতে হবে। তাকে ছেড়ে দেওয়ার পেছনে এটিই অন্যতম কারণ।