বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

খেলা

দোষী প্রমাণিত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

 প্রকাশিত: ১৯:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২২

দোষী প্রমাণিত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

দোষী প্রমাণিত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ইংল্যান্ডের ফুটবল সংস্থা এফএ  ক্রিস্টিয়ানো রোনালদোকে অবাঞ্ছিত আচরণের জন্য দোষী সাব্যস্ত করেছে।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এভারটনের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পরে মেজাজ হারান রোনালদো। সেদিন সি আর সেভেনের বিরুদ্ধে এক দর্শকের মোবাইল ফোন মাটিতে আছড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এই ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোড়ন পড়ে যায়। রোনালদো অবশ্য পড়ে ক্ষমা চেয়েছিলেন কিন্তু এফএ তাকে দোষী সাব্যস্ত করে।
গুডিসন পার্কে সেদিন ম্যাচের পরে সামনে রোনালদোকে দেখতে পেয়ে ছবি তুলতে মোবাইল বাড়িয়েছিল ১৪ বছর বয়সী এক এভারটন সমর্থক। ক্ষিপ্ত সি আর সেভেন ফোন মাটিতে আছড়ে ফেলে দিয়েছিলেন।

পরে রোনালদো গণমাধ্যমে সেই কিশোর দর্শকের কাছে ক্ষমাপ্রার্থনা করে লিখেছিলেন, ‘রাগের মাথায় কাজটা করে ফেলেছি। এর জন্য ক্ষমা চাইছি। যদি সম্ভব হয়, আমি সেই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাইব। গত আগস্টে রোনালদোকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে অপমান করা এবং সম্পত্তির ক্ষতি করার অভিযোগ ওঠে। 

এফএ-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে। নিয়ম ভেঙেছেন রোনালদো গত ৯ এপ্রিল এভারটনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষ হওয়ার পরে যে আচরণ তিনি করেছেন, তা অবাঞ্ছিত ও হিংসাত্মক। এই কারনে  ক্রিস্টিয়ানো রোনালদো এফএ অবাঞ্ছিত আচরণের জন্য দোষী সাব্যস্ত করেছে।