মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

প্রধানমন্ত্রীর সফর ঘীরে অর্থনৈতিক প্রত্যাশা: বাণিজ্য ঘাটতির বিশাল ব্যবধান কমাতে পারে চীনা এফডিআই এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী সেনা মোতায়েন কেন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয় ৪ বিভাগে ‘অতিভারি’ বৃষ্টির আভাস ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩ মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ

খেলা

উইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

 প্রকাশিত: ২২:৩৯, ২২ মে ২০২২

উইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটের জন্য আজ রোববার রাতে পৃথক-পৃথক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাট মিলিয়ে ৪৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে ১৬ জন, ওয়ানডে দলে ১৭ জন ও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে ১৫ জন।

টেস্ট দলে রাখা হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইনজুরি থেকে সুস্থ হওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও।

তিন ফরম্যাটের দলেই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

গেল মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের সুবাদে ২০১৯ সালের জুলাইয়ের পর আবারও জাতীয় দলে বিজয়। ডিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রান করেন তিনি। ১৫ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১১৩৮ রান করেন বিজয়। ২০১২ সালে অভিষেকের পর দেশের হয়ে ৩৮ ওয়ানডেতে ৩টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১০৫২ রান করেছেন তিনি। ১৩ টি-টোয়েন্টিতে ৩৫৫ রান করেছেন বিজয়।

টেস্ট দলে রাখা হয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। আঙুলের ইনজুরির কারনে চলমান শ্রীলংকা সিরিজে খেলতে পারেননি মিরাজ। ইনজুরির কারণে শ্রীলংকা সিরিজে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ক্যারিবীয়ান সফরের ওয়ানডে দলে আছেন তিনি।

পবিত্র হজে যাবেন বলে সফরে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আগামী ৫ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ। ১৬ জুন থেকে প্রথম টেস্ট এবং ২৪ জুন থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ২, ৩ এবং ৭ জুলাই হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি। আর ১০, ১৩ এবং ১৬ জুলাই হবে সিরিজের তিনটি ওয়ানডে।

টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মাহেদি হাসান, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম।