রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রযুক্তি

আজ থেকে প্লে স্টোরের কল রেকর্ডিং অ্যাপ বাতিল

 প্রকাশিত: ১১:৪০, ১১ মে ২০২২

আজ থেকে প্লে স্টোরের কল রেকর্ডিং অ্যাপ বাতিল

সিদ্ধান্ত হয়েছিল আগেই। মঙ্গলবার তা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল গুগল কর্তৃপক্ষ। আজ বুধবার থেকে অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ডিং করার সমস্ত বাহ্যিক অ্যাপ্লিকেশন (অ্যাপ) বাতিল।

এপ্রিল মাসে সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছিল, গুগল প্লে স্টোর থেকে সমস্ত কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার ঘোষণা করা হল দিনক্ষণ। অর্থাৎ এবার থেকে ফোনে কল রেকর্ড করার নিজস্ব সফ্‌টঅয়্যার না থাকলে বাইরের কোনও অ্যাপ নতুন করে ডাউনলোড করে  কথোপকথন রেকর্ড করা যাবে না।

প্রসঙ্গত, কল রেকর্ডিং অ্যাপগুলি নিয়ে বেশ কিছু দিন ধরেই আপত্তি শোনা যাচ্ছিল। অ্যান্ড্রয়েডের দশম রূপটি আসার পর গুগল কর্তৃপক্ষ জানিয়েছিল, গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও সুরক্ষার কথা মাথায় রেখে কল রেকর্ড করার এই ব্যবস্থা বন্ধ করে দিতে চায় তাঁরা। তবে তার পরেও এত দিন পর্যন্ত এপিআই ব্যবস্থায় মাধ্যমে বাইরের কিছু অ্যাপ ব্যবহার করে ফোনের কথোপকথন রেকর্ড করা যাচ্ছিল। ১১ মে থেকে সেই ব্যবস্থাও বন্ধ। 

অনেক দেশেই ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তার কথা মাথায় রেখে ফোনের কথোপকথন রেকর্ড করা আইনত নিষিদ্ধ। ফলে সেই দেশগুলিতে গোটা বিষয়টি নিয়ে নানা আইনি জটিলতায় জড়িয়েছিল গুগল। এই পদক্ষেপের মধ্য দিয়ে এই ধরনের আইনি জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে। তবে শাওমি, স্যামসাং, ওয়ান প্লাস ও ওপো মতো মোবাইল নির্মাতা সংস্থাগুলির নিজস্ব কল রেকর্ডিং ব্যবস্থা রয়েছে। ফলে তাদের ফোনগুলিতে ওই পরিষেবা বহাল থাকবে।