শ্রমিক সংগঠনের নেতাদের সম্মানে শ্রমিক মজলিসের ইফতার মাহফিল
শ্রমিক মজলিসের উদ্যোগে শ্রমিক সংগঠনসমূহের নেতাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ মার্চ) পল্টনস্থ ফায়েনাজ টাওয়ারে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম এরশাদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের।
শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সহ-সভাপতি আলহাজ্ব মেহেদী হাসান খান, ইসলামী শ্রমিক আন্দোলন সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আক্তারুজ্জামান, রিক্সা-অটো শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন দুলাল, শ্রমিক মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব নূর হোসেন।
শ্রমিক মজলিস দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আবুল কালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার, অফিস সম্পাদক মুহাম্মদ ইউনূস আলী, অর্থ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, শ্রমিককল্যাণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আতাউল হক প্রমুখ।