সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

জাতীয়

৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার

 প্রকাশিত: ২০:১৫, ৮ মার্চ ২০২৬

৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার

যুক্তরাজ্য ও মেক্সিকোসহ মোট পাঁচ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। তাদেরকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্ত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে