বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

ইসলাম

নখ কাটলে কি আসলেই ওযু ভেঙে যায়?

 আপডেট: ০৪:৪২, ১ সেপ্টেম্বর ২০২৫

নখ কাটলে কি আসলেই ওযু ভেঙে যায়?

প্রশ্ন: কিছুদিন আগে আমি গোসল করে জুমার নামাযের জন্য প্রস্তুত হই। এরপর দেখলাম, আমার নখ কাটা হয়নি। তাই আমি নখ কাটতে বসে যাই। তখন আমাকে আমার এক সাথি বললেন, আপনি এখন কেন নখ কাটছেন? আপনাকে তো এখন আবার ওযু করতে হবে। নখ কাটলে তো ওযু ভেঙে যায়। কিন্তু আমি তার কথা না শুনে পুনরায় ওযু না করে ঐ অবস্থায়ই জুমার নামায আদায় করি।

এখন জানার বিষয় হল, তার এ কথা কি ঠিক? নখ কাটলে কি আসলেই ওযু ভেঙে যায়? উক্ত অবস্থায় পুনরায় ওযু না করে আমার জুমার নামায আদায় করা কি সহীহ হয়েছে?

উত্তর: ঐ কথাটি ঠিক নয়। নখ কাটলে ওযু ভাঙে না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নখ কাটার পর পুনরায় ওযু না করে আপনার জুমার নামায আদায় করা সহীহ হয়েছে।

হাসান বসরী রাহ. থেকে বর্ণিত–

عَنِ الْحَسَنِ، فِي الرَّجُلِ يَأْخُذُ مِنْ شَعْرِهِ وَمِنْ أَظْفَارِهِ بَعْدَ مَا يَتَوَضَّأُ؟ قَالَ : لاَ شَيْءَ عَلَيْهِ.

যে ব্যক্তি ওযু করার পর চুল ও নখ কেটেছে তার ওপর কোনো কিছু আবশ্যক নয়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৫৭৬)

* كتاب >الأصل< للشيباني ১/৩৬ : قلت: أرأيت رجلا توضأ وضوءه للصلاة، ثم جز شعره أو نتف إبطه، أو قص أظفاره أو أخذ من شاربه، هل يمسح شيئا من ذلك؟ قال: لا؛ لأن هذا طهور ونظافة.

–আলমাবসূত, সারাখসী ১/৬৫; বাদায়েউস সানায়ে ১/১৩৯; আলমুহীতুর রাযাবী ১/৮১; ফাতাওয়া খানিয়া ১/৩৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৪

মাসিক আলকাউসার