বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

রাজনীতি

আগামী ১৫ দিনে ১২ দিনের কর্মসূচি দিল বিএনপি

 প্রকাশিত: ১৯:১১, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আগামী ১৫ দিনে ১২ দিনের কর্মসূচি দিল বিএনপি

আগামী ১৫ দিনে ১২ দিনের কর্মসূচি দিল বিএনপি। এই কর্মূচির মধ্যে থাকছে ঢাকাসহ ৫ বিভাগে রোডমার্চ। থাকছে ৬টি জন সমাবেশ। আরও থাকছে ২টি কনভেনশন, আইনজীবীদের কর্মসূচি। একটি দোয়া মাহফিলও থাকবে।

বর্তমান সরাকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংসদের বিলুপ্তি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  

আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এই কর্মসূচি। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এই ১৫ দিনের মধ্যে তিনদিন কোনও কর্মসূচি রাখা হয়নি।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। এই সময় মির্জা ফখরুল পাশেই ছিলেন।  

১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে। এরপর ২১ সেপ্টেম্বর ভৈরব- ব্রাহ্মণবাড়িয়া- হবিগঞ্জ- মৌলভীবাজার- সিলেটে হবে রোডমার্চ। 

২২ সেপ্টেম্বর শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির কামনায় বাদ জুমা সারা দেশের সব পর্যায়ে জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  

এর পর ২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালীতে হবে রোড মার্চ। ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার ও আমিন বাজারে হবে সমাবেশ।  

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে হবে রোড মার্চ। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরের গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় জন সমাবেশ হবে। ২৯ সেপ্টেম্বর হবে ঢাকায় মহিলা সমাবেশ। ৩০ সেপ্টেম্বর ঢাকায় হবে শ্রমজীবী কনভেনশন।  

এর পর ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোড মার্চ হবে। ২ অক্টোবর ঢাকায় হবে কৃষক সমাবেশ। ৩ অক্টোবর কুমিল্লা- ফেনী- মিরসরাই- চট্টগ্রামে রোড মার্চ দিয়ে শেষ হবে এই ১২ দিনের কর্মসূচি।