বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

ইসলাম

জবাইয়ের পর পানিতে ডুবে গরুর মৃত্যু হলে তার গোশত খাওয়া কি জায়েয?

 প্রকাশিত: ১৫:৪৫, ৯ জানুয়ারি ২০২৬

জবাইয়ের পর পানিতে ডুবে গরুর মৃত্যু হলে তার গোশত খাওয়া কি জায়েয?

প্রশ্ন:কয়েকদিন আগে আমাদের মাদরাসার পুকুর পাড়ে একটি গরু জবাই করা হয়। জবাই করার সময় গরুটিকে ধরার মতো অনেক লোক থাকায় এর পা হালকা করে বাঁধা হয়। তাই জবাইয়ের পর গরুটি নড়াচড়া করতে করতে পায়ের রশি খুলে পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবেই এর মৃত্যু হয়। পরে তা খাওয়াও হয়।

এখন আমার জানার বিষয় হল, জবাইয়ের পর পানিতে ডুবে গরুটির মৃত্যু হওয়াতে কোনো অসুবিধা হয়েছে কি? এবং এর গোশত খাওয়া জায়েয হয়েছে কি?

উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু গরুটির জবাই যথাযথভাবে সম্পন্ন হওয়ার পরই এটি পানিতে পড়েছে, তাই এর গোশত খেতে কোনো সমস্যা নেই। যথাযথভাবে জবাই সম্পন্ন হওয়ার পর সেটি পানিতে পড়ে গেলেও পানিতে পড়ার কারণে মারা গেছে বলে ধর্তব্য হবে না; বরং এটির মৃত্যু শরীয়তসম্মত পন্থায় জবাই দ্বারা সম্পন্ন হয়েছে বলেই ধর্তব্য হবে। তাই এর গোশত সম্পূর্ণ হালাল।

* >المبسوط< للسرخسي ১২/৩ : قال: (وإن ذبح الشاة فاضطربت فوقعت في ماء، أو تردت في موضع لم يضرها شيء)؛ لأن فعل الذكاة قد استقر فيها، فإنما انزهق حياتها به، ولا معتبر باضطرابها بعد استقرار الذكاة، فهذا لحم وقع في ماء، أو سقط من موضع.

–কিতাবুল আছল ৫/৩৯৮; আলমুহীতুর রাযাবী ৬/৪৮; যাদুল ফুকাহা ২/২৯২; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯০; রদ্দুল মুহতার ৬/৪৬৯

মাসিক আলকাউসার