সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

লাইফস্টাইল

কলার খোসায় কালচে দাগ তৈরি হয় কেন?

 প্রকাশিত: ১১:৪৫, ১৪ মে ২০২২

কলার খোসায় কালচে দাগ তৈরি হয় কেন?

কালচে দাগ দেখা গেলেই অনেকেই আর কলা খেতে চান না। অনেকেই ভাবেন, কালচে দাগ দেখা দেওয়া মানেই নষ্ট হয়ে গিয়েছে কলা। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একটি পরিসংখ্যান বলছে, প্রতি বছর গড়ে ৫ কোটি টন কলা অপচয় হয়। কিন্তু কেন কলার গায়ে তৈরি হয় এমন কালচে দাগ? কী বলছে বিজ্ঞান?

কলা যত পাকে, ততই কালচে দাগ দেখা দিতে থাকে খোসায়। বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে রয়েছে একাধিক কারণ। কলার খোসায় থাকে ইথিলিন নামক এক প্রকার গ্যাসীয় হরমোন। উপাদানটি ক্লোরোফিলের মতো রঞ্জক পদার্থগুলিকে ভেঙে দেয়। এই রঞ্জক যেহেতু সবুজাভ রং তৈরি করে, তাই এই রঞ্জক ভেঙে গেলে ক্রমশ সবুজ থেকে হলুদ হতে থাকে ফল।

অন্য দিকে কালচে রং আসে মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ থেকে।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ত্বকেও এই উপাদানটি পাওয়া যায়। এই মেলানিন ও কলার ত্বকে উপস্থিত ফেনল নামক আরও একটি উপাদান বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ও গাঢ় খয়েরি রং তৈরি করে। কাজেই খোসায় কালচে দাগ তৈরি হওয়া মানেই কলা পচে গিয়েছে এমন নয়। কলা যত গাঢ় রঙের হয় ততই জটিল শর্করা সরল শর্করাতে রূপান্তরিত হয়। ফলে খোসায় একটু কালচে দাগ তৈরি হলেই
ভিতরের অংশটি পরীক্ষা না করে ফেলে দেওয়া উচিত নয় কলা।