শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

জাতীয়

শাবির ভর্তি পরীক্ষা হবে ঢাকা ও সিলেটের ১৮ কেন্দ্রে

 প্রকাশিত: ১২:১৫, ১২ জানুয়ারি ২০২৬

শাবির ভর্তি পরীক্ষা হবে ঢাকা ও সিলেটের ১৮ কেন্দ্রে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৩ জানুয়ারি।

দুই দিনব্যাপী এই পরীক্ষা ঢাকা ও সিলেটের ১৮টি কেন্দ্র থেকে একযোগে অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সেলিম জানান, প্রথম দিন মঙ্গলবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং পরদিন বুধবার একই সময়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা ঢাকা ও সিলেট দুইটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৫২ হাজার ৮৪৩ এবং ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯২ শিক্ষার্থী আবেদন করেছন।

এরমধ্যে ঢাকা কেন্দ্রে ‘এ’ ইউনিটের ৪৩ হাজার ২৫৭ জন ও সিলেট কেন্দ্রে ৯ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এছাড়া ‘বি’ ইউনিটে ঢাকা কেন্দ্রে ১৩ হাজার ৮৩৮ জন এবং সিলেট কেন্দ্রে ৮ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির তথ্যমতে, ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৯৮৫ এবং ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ৫৮১ টি। ঢাকা ও সিলেট বিভাগের মোট ১৮টি উপকেন্দ্রে একযোগেপরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকার ১৩টি উপকেন্দ্র হল- ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুল।

সিলেট বিভাগে ৫টি উপকেন্দ্র হল- শাবিপ্রবি ক্যাম্পাস, পাটানতুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজার, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা মহিলা উচ্চ বিদ্যালয়।

এদিকে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাস, পাটানতুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার ও অগ্রগামী গার্লস হাইস্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।